Wednesday, April 15, 2020

‘এবারের লড়াইটা আলাদা লড়তে হবে একাই’


জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমস


১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে অশুভশক্তিকে পরাস্ত করা বাঙালি জাতিকে এবার ঘরে একা থেকে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানালেন জনপ্রিয় ব্যান্ডশিল্পী মাহফুজ আনাম জেমস। ‘নগরবাউল’ ব্যান্ডের ফেসবুক পেজে তিনি লেখেন, “বাঙালি চাইলেই একতাবদ্ধ হয়ে লড়ে যেতে পারে যে কোনো অশুভশক্তির বিরুদ্ধে। তার প্রমাণ আমরা ’৭১ সালে দিয়েছি। কিন্তু এবারের লড়াইটা আলাদা। তাই লড়তে হবে একাই!”
করোনার বিস্তার ঠেকাতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও সরকারের নির্দেশনায় ‘ঘরবন্দি’ অবস্থায় সময় কাটছে মানুষের। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখা ও আরও কয়েকটি দিন ঘরে থাকার আহ্বান জানান জেমস। তিনিও ঘরবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। তার সময় কাটছে ফটোগ্রাফি ও গিটারের সঙ্গেই। চলতি মাসের শুরুতে ইউরোপে টানা কনসার্টের কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত রয়েছে।

No comments:

Post a Comment