বাহরাইন সরকারের অ্যাকশন: সঙ্কটের সূচনা থেকেই করোনা ঠেকাতে সতর্ক বাহরান সরকার। আর এ কারণে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সফল। বাংলাদেশ মিশন ও কমিউনিটি উভয় সূত্রে জানা গেছে, দেশটির সিস্টেমের কারণে আক্রান্তরা কঠোর আইসোলেশনে রয়েছেন। হাতে এক ধরণের বিশেষ সতর্কতা সংকেতযুক্ত ব্রেসলেট পড়িয়ে দেয়া হয়েছে। যার কারণে তারা নির্ধারিত এরিয়ার বাইরে যেতে পারেন না। ফলে তাদের মাধ্যমে সংক্রমণের আশঙ্কা কম। বিদ্যমান লক ডাউনও স্থান এবং সময় বিবেচনায় শিথিল বা কঠোর হয়।
অবৈধদের বৈধতার আশা:
বৈশ্বিক সঙ্কট করোনা বা কোভিড-১৯ এর এই কঠিন সময়ে অবৈধ বা অনিয়মিত বিদেশিদের (প্রতি অনেক আগেই) বেশ সদয় বাহরাইনের বাদশাহ। দেশটিতে প্রায় ৪০ হাজার বাংলাদেশিসহ লক্ষাধিক অবৈধ বিদেশীর প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন তিনি। ৫ ই এপ্রিল থেকে ৩১ শে ডিসেম্বর অবধি সাধারণ ক্ষমার ওই মেয়াদের মধ্যে অবৈধরা নতুন পাসপোর্ট জোগাড় করাসহ অন্যান্য ডকুমেন্ট প্রদর্শনপূর্বক হয় সরকারী না হয় কোম্পানী ফি বা মাশুল ছাড়া ভিসা লাগিয়ে বৈধ হতে পারবেন। অথবা জরিমানা ছাড়া নিজ নিজ দেশে ফিরতে পারবেন। শুধু তা-ই নয়, করোনার কারণে বাহরাইন সরকার এরইমধ্যে বিদেশি কর্মীদের জুন অবধি সব ধরনের মাশুল মওকুফ করে দিয়েছে। তবে যেসব বিদেশি কর্মীর বিরুদ্ধে মামলা চলছে, তারা সাধারণ ক্ষমার সুবিধা পাবেন না। মানামাস্থ বাংলাদেশ মিশনেরর দায়িত্বশীল কর্মকর্তা এবং বাংলাদেশ কমিউনিটির ধারণা মতে, বাহরাইনে কর্মসংস্থানের জন্য বৈধ ভিসা নিয়ে গিয়ে নানা কারণে অবৈধ হয়ে পড়া প্রায় ৪০-৪৫ হাজার বাংলাদেশি রয়েছেন। তাদের অন্তত ৯০ ভাগই বৈধতার সূযোগ নিতে যাচ্ছেন।
No comments:
Post a Comment