নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা পর্যন্ত) ৩৩ জন করোনাভাইরাস
(কভিড-১৯) পজিটিভ ব্যক্তি শনাক্ত করা হয়েছে। তবে এ সময়ের মধ্যে জেলায় এ
রোগে কোনো মৃত্যু হয়নি।
আজ সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় জেলায় ১৭২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে যার মধ্যে প্রাপ্ত
ফলাফলে ৩৩ জনের করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়। আর এখন পর্যন্ত জেলায় মোট ২
হাজার ২৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ৭০০ জনের ফলাফল পজিটিভ
এসেছে।
নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৭০০। তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন আর সুস্থ হয়েছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় কারো সুস্থ হওয়ার সংবাদ নেই।
আজ সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির প্রতিনিধি ডা. জাহিদুল ইসলাম এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত মোট রোগীর সংখ্যা ৭০০। তাদের মধ্যে মারা গেছেন ৪২ জন আর সুস্থ হয়েছেন ২৫ জন। গত ২৪ ঘণ্টায় কারো সুস্থ হওয়ার সংবাদ নেই।
No comments:
Post a Comment