Sunday, April 26, 2020

চিকিৎসকদের খাবার সংকট সমাধানে গ্রুপ অব ডক্টরসের উদ্যোগ

চিকিৎসকদের খাবার সরবরাহের আগে খাবার গাড়ির সামনে গ্রুপ অব ডক্টরস স্বেচ্ছাসেবীদের বিশেষ মুহূর্ত। ছবি: সংগৃহীত
চিকিৎসকদের খাবার সরবরাহে স্বেচ্ছাসেবীদের ব্যস্ততা। ছবি: সংগৃহীত
করোনাভাইরাস মহামারী মোকাবেলায় চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করছেন। জীবনের ঝুঁকি নিয়ে সুস্থ করতে চিকিৎসাসেবায় নিয়োজিত রেখেছেন নিজেদেরকে। কিন্তু লকডাউনের কারণে বিভিন্ন হাসপাতালে কর্মরত সেই চিকিৎসকদের খাবারের সমস্যা দেখা দেয়। এ সমস্যায় কিডনি ফাউন্ডেশনের ডা. সোহান প্রথম এর সমাধানের পরিকল্পনা করেন৷ একে একে এই উদ্যোগে শামিল হন ডা. মাহী, ডা. মুশফিক, ডা. শারমিন, ডা. সোহেলী, ডা. ইফাজসহ অনেকেই৷
ডা. সোহান বলেন, ‘নিজেদের সমস্যার সমাধান নিজেরাই করবো’ এই মন্ত্র নিয়ে কাজ করে যাচ্ছে গ্রুপ অব ডক্টরস।

তিনি বলেন, গত ২৬ তারিখে সাধারন ছুটি ঘোষণার সঙ্গে সঙ্গে যখন সব হোটেল, খাবার ডেলিভারি বন্ধ হয়ে যায়, হাসপাতালে দুইবেলা ডিউটি থাকায় সেদিন না খেয়ে নাইট করতে হয়। সে রাতেই সিদ্ধান্তে আসি এরকম ডিউটি ডাক্তারদের খাবারের সমস্যায় কিছু একটা করতে হবে। যোগাযোগ করি বেশ কয়েকজন চিকিৎসক বন্ধুর সাথে। সে রাত থেকেই যাত্রা শুরু আমাদের। শুরুতে ব্যক্তি উদ্যোগে কাজ করলেও প্রতিনিয়তই বাড়তে থাকা খাবারের চাহিদার কারণে আমরা গঠন করি গ্রুপ অফ ডক্টরস।
তিনি বলেন, আমাদের কার্যক্রম সেদিন থেকেই শুরু হয়। নিজেরাই বাজার করে, রান্না করে, নিজেদের গাড়ি করে আমরা ডিউটিতে থাকা চিকিৎসকদের খাবার পৌঁছে দিচ্ছি৷ প্রতি বেলায় আমরা অনুদান হিসেবে নিচ্ছি মাত্র ৮০ টাকা। এছাড়াও অনেকে আমাদের উদ্যোগ দেখে অনেক সময় আরো বেশি অনুদান ও দিয়ে থাকেন৷
‘এ পর্যন্ত আমরা দুই হাজারের ও বেশি চিকিৎসকদের দুপুর এবং রাতের খাবার পৌঁছে দিয়েছি এবং এটা বাড়ছেই। প্রতিদিন শতাধিক চিকিৎসক কে আমরা খাবার পৌঁছে দিচ্ছি’।

দুপুরের খাবারের জন্য সকাল ১০টা, রাতের খাবারের জন্য বিকাল ৫টায় জানালেই আমাদের দল হাসপাতাল, ক্লিনিকসহ স্বাস্থ্যসেবা কেন্দ্রে পৌঁছে যাচ্ছে।
এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, আমরা পবিত্র শবেবরাতেও আমাদের কার্যক্রম চলমান রেখেছিলাম। এমনকি বাংলা নববর্ষের দিন যাতে ডিউটিরত চিকিৎসকরা একটু আমেজ পান, এজন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়েছিল৷ ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক ভাবে অনেকেই আমাদের সাহায্য করেছেন, করে যাচ্ছেন। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
আমরা আমাদের এই কার্যক্রম চালিয়ে নিয়ে যাচ্ছি নানা প্রতিকূলতা পেরিয়েও৷ সবার সহযোগিতায় আমরা চিকিৎসক দের জন্য কাজ করে যাচ্ছি, কাজ করে যাব ইনশাআল্লাহ।

No comments:

Post a Comment