Monday, April 27, 2020

ভিয়েতনামের তৈরি কিটকে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভিয়েতনামের তৈরি কিটকে অনুমোদন দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

বিশ্বজুড়ে বিরাজ করছে করোনা আতঙ্ক । পর্যাপ্ত কিটের অভাবে প্রয়োজন মাফিক টেস্ট করা সম্ভব হচ্ছে না। এরই মধ্যে নতুন টেস্ট কিট নিয়ে এসেছে ভিয়েতনাম। আর কিটটি ব্যবহারের অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
করোনার পরীক্ষায়  আরটিপিসিআর কিটটি তৈরি করেছে ভিয়েতনামের মিলিটারি মেডিক্যাল ইউনিভার্সিটি এবং একটি কম্পানি মিলে যৌথ উদ্যোগে।  রোববার এই কিটটির অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  করোনার সংকটজনক পরিস্থিতিতে অন্যান্য সব দেশকে সহায়তা করতে এই কিট তৈরি করা হয়েছে। দেশটির তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় বলছে, অন্যান্য টেস্টিং কিট গুলোর তুলনায় অনেক দ্রুত ফলাফল দেয় এই কিট। এরই মধ্যে গেল মাসের শেষে এই কিট ব্যবহারের অনুমতি দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
একটি কিট দিয়ে ৫০ টি টেস্ট করা সম্ভব।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের মাধ্যমে  কিটটি সহজেই অন্যান্য দেশে রপ্তানী করা যাবে। ভিয়েতনাম অর্থে এইটির দাম পড়বে ৪ থেকে ৬ লাখ। নমুনা সংগ্রহ ছাড়া এই টেস্টিং কিটের মাধ্যমে ফলাফল আসতে সময় লাগবে ১ ঘন্টা।  শ্বাস নালী এবং রক্ত থেকে নমুনা সংগ্রহ করতে পারবে এই কিট।
এরই  মধ্যে  গেল মাসের শেষে ২০ টিরও বেশি দেশে টেস্টিং কিট সরবরাহ করার উদ্যোগ নেওয়া  হয়েছে। রোববার সকাল পর্যন্ত ভিয়েতনামে ২ লাখ ১২ হাজার ১৪২ টি টেস্ট করা হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২৭০জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

No comments:

Post a Comment