স্টাফ রিপোটার, নারায়ণগঞ্জ থেকে
করোনা আপডেট ২৪ এপ্রিল ২০২০, শুক্রবার | সর্বশেষ আপডেট: ৫:৩৩
করোনাভাইরাসে নতুন করে গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে মারা গেছেন ২ জন ও
আক্রান্ত হয়েছেন ৪২ জন। এই নিয়ে জেলায় মোট মারা গেছেন ৩৭ জন এবং
আক্রান্তের সংখ্যা ৫৮৪। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ
সূত্রে এই তথ্য জানা যায়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জে এই মৃতের সংখ্যা ছিল
৩৫ জন ও মোট আক্রান্তের সংখ্যা ছিল ৫৪২ জন।
এই পর্যন্ত জেলায় মোট ১৭৫৪
জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৮৯
জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫
জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সিটি কর্পোরেশন এলাকার ১৬ জন, সদর উপজেলার ৭
জন, রূপগঞ্জ ও আড়াইহাজারের ১ জন করে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে
সিটি কর্পোরেশনের দুই অঞ্চল (বন্দর বাদে) মারা গেছেন ২০ জন ও আক্রান্ত ৪০১
জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ৮ জন ও আক্রান্ত ১১৯।
বন্দরে উপজেলায় সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা
৫ ও আক্রান্তের সংখ্যা ২৬ এবং ৫টি ইউনিয়নে মৃত্যু ১ ও আক্রান্তের সংখ্যা
৮। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১২, সোনারগাঁয়ে আক্রান্ত ১০ ও মারা গেছেন ২
জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১ জন ও ৮ জন আক্রান্ত।
No comments:
Post a Comment