Monday, April 27, 2020

ওএসডি হওয়া সেই সিভিল সার্জন সেবা দিচ্ছেন বিনামূল্যে

ওএসডি হওয়া সেই সিভিল সার্জন সেবা দিচ্ছেন বিনামূল্যে
করোনা পরিস্থিতিতে ৪০০ অতিথিকে দাওয়াত দিয়ে খাওয়ানোর কারণে ওএসডি হওয়া ব্রাহ্মণবাড়িয়ার সেই সিভিল সার্জন ডা. শাহ আলম সপ্তাহে এক দিন বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। কর্মহীন অসামর্থ্যবানদের তিনি টাকা ছাড়া ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি নিজের টাকায় ওষুধ কিনে দিচ্ছেন। শাহ আলম সপ্তাহের প্রতি শুক্রবার রোগী দেখেন আখাউড়া পৌর এলাকার লোকনাথ ফার্মেসিতে। জানা যায়, শাহ আলম রোগীদের কথা চিন্তা করে নিয়মিত প্রাইভেট চেম্বার করছেন। করোনা পরিস্থিতিতে তিনি কর্মহীন অসামর্থ্যবান রোগীদের কাছ থেকে প্রেসক্রিপশনের বিপরীতে কোনো টাকা নেন না। বিজয়নগর উপজেলার মনোয়ারা বেগম বিনামূল্যে প্রেসক্রিপশন ও ওষুধ পেয়ে বলেন, ‘করোনাভাইরাস আসার পর থেকে সংসার চালাতে কষ্ট হচ্ছে। বহুদিন অসুস্থ হয়ে পড়ে আছি। টাকার অভাবে চিকিৎসা করতে পারছি না। এই ডাক্তারের কাছে এসে ফ্রি চিকিৎসা ও ওষুধ পেয়ে ভালো লাগল।’ গত ২০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার সরকারি সিভিল সার্জনের বাসভবনে ৪০০ অতিথিকে দাওয়াত খাইয়ে সমালোচনার মুখে পড়েছিলেন এ চিকিৎসক।
তখনকার সিভিল সার্জন ডা. শাহ আলম। পরবর্তীতে তাকে ওএসডি করা হয়। শাহ আলমের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর।

No comments:

Post a Comment