লাল ও হলুদ হিসেবে চিহ্নিত শহরগুলোতে আগের মতোই সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়ম চালু থাকবে। তবে সংক্রমণ কমে আসার কারণে সাদা হিসেবে চিহ্নিত প্রায় ১২৭টি শহরে বিধিনিষেধ উঠিয়ে নেয়া হচ্ছে।
শিগগিরই কিছু নিয়ম মেনে চলার শর্তে এসব শহরের মসজিদগুলো মুসল্লিদের জন্য খুলে দেয়া হবে বলে জানান প্রেসিডেন্ট রুহানি। সাদা শহর চিহ্নিত করার উপায় সম্পর্কে তিনি বলেন, কোনো শহরে যদি এক সপ্তাহে নতুন করে কেউ করোনায় আক্রান্ত না হন বা মারা না যান এবং সেইসঙ্গে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বাড়তে থাকে তবে ওই শহরকে আরো এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে।
দ্বিতীয় সপ্তাহে যদি একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে তাহলে ওই শহরকে ‘সাদা শহর’ হিসেবে চিহ্নিত করে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ প্রত্যাহার করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা
No comments:
Post a Comment