আজ শনিবার ওই কর্মকর্তাদের নমুনা পরীক্ষার রিপোর্ট এসেছে। সাত জনের মধ্যে করোনা পজিটিভ এসেছে চারজন ব্যাংক কর্মকর্তার। সোনালী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ২০শে এপ্রিল সোমবার একজন কর্মকর্তার করোনা ভাইরাসে সংক্রমিত হওয়ায় রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের করপোরেট শাখা সাময়িক বন্ধ ঘোষণা করা হয়। শাখাটি এখনও বন্ধ রয়েছে। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান জানান, যে কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে আরও চার কর্মী ছিলেন। তারাসহ শাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
No comments:
Post a Comment