Thursday, April 23, 2020

কুয়েতে অসহায় প্রবাসীদের পাশে জালালাবাদ অ্যাসোসিয়েশন

সাদেক রিপন
সাদেক রিপন , কুয়েত প্রতিনিধি
মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ গৃহবন্দী ও কর্মহীন হয়ে পড়েছে। ফলে আয়-রোজগার না থাকায় খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে তারা।
করোনা পরিস্থিতি মোকাবিলায় কুয়েতেও চলছে লকডাউন। এ কারণে মাহবুল্লাহ ও জিলিব আল সুয়েখ অঞ্চলসহ বিভিন্ন এলাকায় অসংখ্য প্রবাসী অসহায় হয়ে পড়েছে। এসব অসহায় প্রবাসীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বৃহত্তর সিলেটের প্রবাসীদের প্রিয় সংগঠন কুয়েত জালালাবাদ অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি।
Sun
00:00
00:00 / 00:00
Copy video url
Play / Pause
Mute / Unmute
Report a problem
Language
Mox Player
কুয়েতের লকডাউন এলাকা মাহবুল্লাহ, জিলিব আল সুয়েখ এই দুই অঞ্চল আটকা পড়া প্রবাসীসহ ফরওয়ানিয়া, খাইতান কয়েকটি অঞ্চলের অসহায় প্রবাসীদের খাদ্য ও অর্থ সহযোগিতা করে এ কমিটি।
কমিটির আহ্বায়ক অর্থনীতিবিদ ইজাজুর রহমান জুনেল, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব শওকত আরী, সদস্য সচিব মুরাদুল হক চৌধুরী মুরাদসহ সংগঠনের অন্যান্য সদস্যরা খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।
সদস্য সচিব মুরাদুল হক চৌধুরী মুরাদ বলেন, চলমান পরিস্থিতিতে প্রবাসীরা কর্মহীন হয়ে তারা এবং তাদের পরিবার মানবেতর জীবনযাপন করছেন। এই দুর্যোগের সময়ে মানবিক দিক বিবেচনা করে সকল বিত্তবান, প্রবাসী ব্যবসায়ী, বিভিন্ন সংগঠনের এগিয়ে আসা উচিত। যে প্রবাসীদের আয় দেশের অথনৈতিক চাকাকে সচল রাখতে সহায়তা করতে আজ সেই প্রবাসীরা বিপাকে পড়েছেন। তাদের সহযোগিতায় সবাইকে পাশে থাকতে হবে।
এমএসএইচ/পিআর

No comments:

Post a Comment