আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনাভাইরাসের টিকা আনবে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয় ও অ্যাঞ্জেস কোম্পানি। এ বছরই প্রায় ১০ লাখ মানুষকে এ প্রতিষেধক দেবে তারা।
অ্যাঞ্জেসের স্বত্বাধিকারী এবং ওসাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিউচি মরিশিতা 'জিকিউ জাপান' পত্রিকায় এক সাক্ষাৎকারে এ তথ্য জানান। অ্যাঞ্জেস তাদের ওয়েবসাইটে সাক্ষাৎকারটি তুলে ধরেছে। গত ৫ মার্চ থেকে করোনাভাইরাস প্রতিরোধে ডিএনএ ভ্যাকসিন তৈরির প্রকল্প হাতে নেয় এই দুটি প্রতিষ্ঠান।
মাত্র দুই সপ্তাহের ব্যবধানে ভ্যাকসিনটি তৈরির কাজ শেষ হয় বলে গত ২৪ মার্চ এক সংবাদ সম্মেলনে জানায় তারা। ওই সময় বলা হয়েছিল, প্রাণীর ওপর ভ্যাকসিনটি পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা শুরু হয়েছে। গত ১৪ এপ্রিল আরেক বিবৃতিতে অ্যাঞ্জেস জানায়, তারা আগামী জুলাইয়ের মধ্যে মানুষের ওপর পরীক্ষামূলক প্রয়োগ শেষ করতে চায়। যারা ইতোমধ্যে ওসাকা সিটি হাসপাতালে পরীক্ষার জন্য চুক্তি
করেছে, তাদের এ ট্রায়াল দেওয়া হবে।
জিকিউয়ে সাক্ষাৎকারে অধ্যাপক রিউচি বলেন, 'ইতোমধ্যে আমরা প্রাণীর ওপর ট্রায়ালে টিকাটি প্রয়োগ করেছি। এটি কোষের ভেতর কী পরিমাণ অ্যান্টিবডি তৈরি করেছে, তাও নিশ্চিত হয়েছি। এটি সত্যি আশার কথা যে, আমরা সেপ্টেম্বরে হিউম্যান ট্রায়াল শেষ করে এ বছরের মধ্যেই ১০ লাখ মানুষকে টিকা দিতে পারব।' জাপানের ওষুধ কোম্পানি তাকারা বায়ো এই ভ্যাকসিন বাজারজাত করার দায়িত্ব নিয়েছে।
No comments:
Post a Comment