Sunday, April 19, 2020

দু’মাস আগেই শুরু নির্মাণ, দেশের বৃহত্তম কোভিড শুশ্রূষা কেন্দ্র গড়ে তাক লাগিয়ে দিল আমদাবাদ


আনন্দ বাজার পত্রিকা
1
করোনা ভাইরাসের মোকাবিলায় আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি করেছে বৃহত্তম কোভিড-১৯ চিকিৎসা পরিষেবা। যাঁদের লালারসের পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসছে, তাঁদের চিকিৎসার জন্য তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবার এই কেন্দ্র।
১৫ 2
বর্তমানে আমদাবাদে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চারশো ছাড়িয়ে গিয়েছে। শহরের এই চিকিৎসাকেন্দ্রে অন্তত দু’হাজার রোগী একসঙ্গে চিকিৎসা পরিষেবা পাবেন। ১৫ এপ্রিল এই কেন্দ্রের দরজা খুলে দেওয়া হয়েছে।
১৫ 3
আপাতত কোভিড-১৯ পজিটিভ, কিন্তু সঙ্কটজনক নন, এমন রোগীরাই এখানে থাকতে পারবেন। প্রথম দফায় আছেন ১৫ জন রোগী। এই কেন্দ্রের বিশেষত্ব হল, এটি পূর্ণাঙ্গ হাসপাতাল নয়। ফলে এখানে সঙ্কটজনক রোগীদের আনা হচ্ছে না।
১৫ 4
বরং একে বলা যায়, এমন এক কেন্দ্র যেখানে চিকিৎসার সুযোগসুবিধে-সহ আইসোলেশনে থাকতে পারবেন রোগীরা। রাতারাতি এই কেন্দ্র তৈরি করা যায়নি। দীর্ঘ কয়েক মাসের ভাবনাচিন্তার ফসল এই কেন্দ্র।
১৫ 5
ভারতে যখন প্রথম করোনারোগীর সন্ধান মেলে, তখন থেকেই উদ্যোগী হয় আমদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন। কোথায় এই কেন্দ্র করা যায়, প্রথমে তার উপযুক্ত জায়গা খুঁজে বার করা হয়।
১৫ 6 দু’মাস আগে শুরু হয় এই কেন্দ্রের নির্মাণপর্ব। মূল উদ্দেশ্য ছিল, হাসপাতালের উপর থেকে রোগীর চাপ কমানো।

No comments:

Post a Comment