Wednesday, April 15, 2020

১৫ দিনেই চালু হচ্ছে নারায়ণগঞ্জ করোনা হাসপাতাল


নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের করোনা ভাইরাস সংক্রমণে (কোভিড-১৯) আক্রান্তদের জন্য শহরের খানপুরের ৩শ শয্যা হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করে সেটিকে প্রস্তুত করছে স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠান।  আগামী ১৫ দিনের মধ্যেই এর কার্যক্রম পুরোপুরি শুরু করা যাবে বলে জানিয়েছেন হাসপাতালের প্রধান চিকিৎসা তত্ত্বাবধায়ক ও উপ পরিচালক (স্বাস্থ্য) ডা. গৌতম রায়।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
ডা. গৌতম রায় জানান, ইতোমধ্যেই ঢাকা থেকে বিশেষ টিম এসে হাসপাতালের প্রস্তুতির পরিকল্পনা দিয়ে গেছে। সে অনুযায়ী অন্য প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে দ্রুতই কাজ চলছে। এখানে ১০টি আইসিইউর সঙ্গে ভেন্টিলেশন সম্পন্ন শয্যা এবং ৪০টি আলাদা শয্যার ব্যবস্থা করা হচ্ছে।
ডা. রায় বলেন, এখানে তো একটি সাজানো বেড (শয্যা) অন্য স্থানে সরালেই হবেনা, পুরো ভবনটিতেই কাজ করতে হচ্ছে। নতুনভাবে সবকিছু স্থাপন করতে হচ্ছে। অনেক সময়ের ব্যাপার হলেও এখন সংশ্লিষ্ট সবগুলো প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করায় দ্রুত করতে পারছি।
তিনি বলেন, আমরা আক্রান্ত হচ্ছি, আমি নিজেও করোনা পজিটিভ হয়েছি আজ। তবে আমাদের কার্যক্রমে একটুও ভাটা নেই। নতুন টিম, বিকল্প টিম সব মিলিয়ে আমরা পুরোদমে কাজ করে যাচ্ছি। সীমিত পরিসরে এখানে সেবাও দিচ্ছি সম্ভাব্য করোনা আক্রান্তদের। হাসপাতাল চালু হতে আগামী ১৫ দিনের মত সময় লাগবে বলে প্রতিষ্ঠানগুলোর কাজ করার কর্মকর্তারা বলছেন। তবে আমরা যত দ্রুত সম্ভব সেটি করতে চেষ্টা করছি। পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা ও আশেপাশের সব কিছু জীবাণুমুক্ত রাখতে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২০
এবি

No comments:

Post a Comment