এস এম জগলুল হায়দার
সারাদেশে লকডাউন থাকার কারণে শ্রমিকরা এক এলাকা থেকে আরেক এলাকায় যাতায়াত করতে পারছে না, ফলে ধান কাটার শ্রমিক সংকটে কৃষকরা কিছুটা চিন্তিত। এই করোনা পরিস্থিতিতে আগামী দিনের খাদ্য সংকট মোকাবেলায় ধান কাটা নিশ্চিত করতে জেলা এবং উপজেলা প্রশাসনকে জোরালো দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সংসদ সদস্য এস এম জগলুল হায়দার জানিয়েছেন, নির্বাচনী এলাকার শ্যামনগর এবং কালিগঞ্জ উপজেলায় ধান কাটা শ্রমিকদের বিশেষ পরিচয়পত্র প্রদান করে বিশেষ যাতায়াতের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব অঞ্চলে ধান মাড়াই করে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে। বিডি-প্রতিদিন/শফিক
No comments:
Post a Comment