সূত্র জানায়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এর সঙ্গে ১ ও ২ মে শুক্র ও শনিবার দুই দিন যুক্ত হয়ে ২ মে পর্যন্ত ছুটি বাড়বে।
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৬ মার্চ থেকে সরকার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করে। চার দফায় ছুটির মেয়াদ বাড়িয়ে ২৫ এপ্রিল পর্যন্ত করা হয়। ৩১ দিনের ছুটি চলছে। মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় ছুটি বাড়বে। তাই চলমান ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই ছুটি বাড়ার ঘোষণা জরুরি। মানুষ যাতে ঢাকায় আসার জন্য কোনো প্রস্তুতি না নেন সেজন্যই আজকালকের মধ্যে বাড়তি ছুটি ঘোষণা দেয়া হবে।
নতুন করে ছুটির সময়সীমা বৃদ্ধি সম্পর্কে জানতে চাইলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ছুটির সময়সীমা বৃদ্ধির বিষয়ে আগামীকাল দুপুরের মধ্যে একটা সিদ্ধান্ত আসতে পারে।
বিডি প্রতিদিন/ফারজানা
No comments:
Post a Comment