মতিনুজ্জামান মিটু: [২] কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইং এর পরিচালক কৃষিবিদ ড. মো. আজহার আলী জানান, কোভিড-১৯ প্রতিরোধের সাধারণ ছুটিতে জরুরি পরিস্থিতি মোকাবেলায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে আমদানী রপ্তানি অব্যাহত রাখা হয়েছে। গত ২৯ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামের আগ্রাবাদের উদ্ভিদ সংগনিরোধ ষ্টেশন কার্যালয়ে সিএন্ডএফ এজেন্টদের আবেদনে রপ্তানিযোগ্য পণ্যের ৭৪টি ফাইটোসেনেটারি সার্টিফিকেট এবং আমদানিকরা টাটকা ফল ও মসলা জাতীয় পণ্যের ৪৯৪টি ছাড়পত্র ইস্যু করা হয়েছে। কাঁচা তুলা ও ডাল জাতীয় পণ্যের ২৩৭টি এবং চাটার্ড ভেসেলে আমদানি করা পণ্যের ৫২টি ছাড়পত্র দেওয়া হয় এসময়। এছাড়া আমদানি পণ্যের অনুকুলে ১৩২টি আমদানি অনুমতি পত্র দেওয়া হয়।
[৩] ওই ৭৪টি ফাইটোসেনেটারি সার্টিফিকেটের অনুকুলে বাংলাদেশে উৎপাদিত প্রায় ৩ হাজার ৯০৫ মেট্রিক টন আলু এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি হয়। দেশগুলো হচ্ছে- মালয়েশিয়া, শ্রীলংকা, ইউএই, সিঙ্গাপুর, ব্রুনাই, সৌদি আরব ও ভিয়েতনাম।

No comments:
Post a Comment