করোনাভাইরাস প্রতিরোধে এবং করোনা আক্রান্ত সন্দেহভাজন রোগীদের স্বাস্থ্য সেবা' প্রদানের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডে চালু হয়েছে ‘টেলি মেডিসিন সেবা’। ফোন করলেই বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎকের মাধ্যমে সেবা পাওয়া যাবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সেবা পাওয়া যাবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর মাকসুদুল আলম খোরশেদ ৫ সদস্যের চিকিৎক টিম নিয়ে রোববার দুপুরে থেকে এ কার্যক্রম চালু করেছেন। টিমের সদস্যরা হলেন, মেডিসন চিকিৎসক ডা. খালেদ বিন রসুল, গাইনী বিশেষজ্ঞ ডা. পঞ্চমী গোস্বামী ও ফারজানা ইয়াসমিন স্নিগ্ধা, দন্ত বিশেষজ্ঞ ডা. ফরহাদ আহমেদ জেনিথ এবং জেনারেল ফিজিশিয়ান ডা. আরিফুল আলম। এটির আইডিয়া প্রদান করেছেন টাইম টু গিভ নামে একটি সংগঠন আর বাস্তবায়নে সহায়তা করছেন ওয়ার্কিং ফর বেটার নারায়ণগঞ্জ।
কাউন্সিলর খোরশেদ জানান, আল্লাহর অশেষ রহমতে এবং নারায়নগঞ্জের স্বনামধন্য কয়েকজন চিকিৎসক ও তরুণের স্বেচ্ছাশ্রম এবং টাইম টু গিভ এর তত্ত্বাবধায়নে রোববার থেকে বিনামূল্যে টেলিফোনে করোনা ও গাইনী সংক্রান্ত পরামর্শ দিবেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ। নগরবাসী তাদের সমস্যায় ফোন করে সেবা গ্রহণ করতে পারবেন।
এর আগে খোরশেদ তার উদ্যোগে নারায়ণগঞ্জের বিভিন্ন করোনা আক্রান্ত ও স্বাভাবিক মৃত্যু হওয়া মানুষের দাফন ও সৎকারে এগিয়ে এসেছেন। করোনার শুরুতে বিভিন্ন এলাকায় বেসিন ও পানির পাশাপাশি ক্ষারযুক্ত সাবানে হাত ধোয়ার ব্যবস্থা করেছেন মানুষের জন্য।
No comments:
Post a Comment