Thursday, April 23, 2020

করোনা: ৭৩ শতাংশ রোগী ঢাকা জেলার


দেশের ৫৮টি জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত ৪১৮৬ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। মারা গেছেন ১২৭। দেশের সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। যেখানে মোট রোগীর প্রায় ৭৩ শতাংশ শনাক্ত হয়েছে। এর মধ্যে  রাজধানীতে সংক্রমিত হয়েছে সবচেয়ে বেশি । ঢাকায় ১৫২৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য পাওয়া গেছে।
বুলেটিনে জানানো হয় ঢাকা সিটি ১০ জায়গায় সবচেয়ে বেশি করোনা রোগী পাওয়া গেছে। স্থানগুলো পর্যায়ক্রমে- রাজারবাগ, মোহাম্মদপুর, লালবাগ, যাত্রাবাড়ি, বংশাল, চকবাজার, মিরপুর, উত্তরা, তেজগাঁ, মহাখালী। এছাড়া বিভিন্ন স্থানে রয়েছে আক্রান্তের সংখ্যা। এদিকে ঢাকা জেলার  পর সংক্রামণের হার বেশি নায়ারণগঞ্জে। এ জেলায় ৫০৮ জন আক্রান্ত হয়েছেন। এরপর রয়েছে গাজীপুরে ২৬৯, কিশোরগঞ্জে ১৪৬ এবং নরসিংদীতে ১৩৬।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৪১৪ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ সময়ের মধ্যে মারা গেছেন আরো ৭ জন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১২৭। মারা যাওয়া সাত জনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন মহিলা। তারা সবাই ঢাকার বাসিন্দা। গত ২৪ ঘণ্টায় আরো ১৬ জন সুস্থ হয়ে ওঠায় এ পর্যন্ত মোট ১০৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

No comments:

Post a Comment