গত কয়েক যুগ ধরেই বিশ্বব্যাপী মানবতার কল্যানে দুই হাতে অর্থ ব্যয় করেছেন বিল গেটস। এবার তিনি এগিয়ে এসেছেন মহামারি কোভিড-১৯ থেকে বিশ্ববাসীকে বাঁচাতে। ৬৪ বছর বয়স্ক এই বিজনেস ম্যাগনেট জানান, মহামারি মোকাবেলায় মানুষের প্রস্তুতির অভাব থাকায় এর কার্যকরি চিকিৎসা আবিষ্কারে এতো সময় লাগছে। তারপরেও যত দ্রুত সম্ভব এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারে যত অর্থ প্রয়োজন তিনি দেবেন। কিন্তু এতেও ১৮ মাস সময় লাগবে এই ভ্যাকসিন গণহারে মানুষের কাছে পৌছাতে।
বিল গেটস প্রতিশ্রুতি দেন, ভ্যাকসিনটি দ্রুত আবিষ্কারে যত অর্থই লাগবে তা আমি দেব। বিশ্বজুড়ে সরকারগুলোর থেকেও দ্রুত আমি চেকে সাইন করে যাব। আমার পক্ষে যা যা করা সম্ভব তাই করবো।
No comments:
Post a Comment