জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া এলাকার জনসাধারণের সুরক্ষার কথা বিবেচনা করে স্থানীয় যুব সংঘ রান-২৫ এই উদ্যোগটি গ্রহণ করে।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব হুমায়ূন রশিদ জনি উপস্থিত থেকে এই পরীক্ষামূলক করোনাভাইরাস ডিসইনফেকশন চেম্বারটি উদ্বোধন করেন। এসময় রান-২৫ এর সভাপতি মনিরুজ্জামান চৌধুরীসহ ক্লাবটির অন্যান্য সদস্যগণ উপস্থিত থেকে এই ডিসইনফেকশন চেম্বারটির কার্যক্রম পরিচালনা করেন। স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি এবং পরামর্শ পেলে করোনাভাইরাসের বিস্তার কমাতে প্রয়োজন অনুযায়ী বিভিন্ন এলাকার মূল সড়কের পাশে এবং কাঁচাবাজারগুলোর সামনে এই নিস্ক্রিয়করণ চেম্বার স্থাপনের পরিকল্পনা নিয়ে আরও বড় পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ক্লাবটি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন
No comments:
Post a Comment