রাজধানীতে করোনায় আক্রান্ত ৫ হাজার ছাড়িয়েছে
করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে গতকাল মঙ্গলবার দেশে আরো
একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে আক্রান্ত হয়ে মোট ১৮৩ জনের মৃত্যু হলো।
এ ছাড়া গতকাল পর্যন্ত নতুন করে আরো ৭৮৬ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত
হয়েছে। এ নিয়ে দেশে মোট ১০ হাজার ৯২৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এর
মধ্যে রাজধানী ঢাকায় পাঁচ হাজার ২২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে, যা মোট
আক্রান্তের ৫৮ দশমিক ৫৫ ভাগ। এ ছাড়া ঢাকায় এ পর্যন্ত ৯৮ জন করোনায় আক্রান্ত
হয়ে মারা গেছেন। আজ বুধবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা
প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে। তথ্য থেকে
জানা যায়, রাজধানী ঢাকার রাজারবাগে ১৯৬ জন, কাকরাইলে ১৬২, যাত্রাবাড়ীতে
১৪৩, মোহাম্মদপুরে ১০৪, মুগদায় ১২১, মহাখালীতে ১১১, লালবাগে ৮৯, তেজগাঁওয়ে
৭৯, মালিবাগে ৭৮, উত্তরায় ৭০, বাবুবাজারে ৬৬, বংশালে ৬৩, মগবাজারে ৫৫,
গেণ্ডারিয়াতে ৫৬, বাড্ডায় ৪৬, বাসাবোতে ৪৩, চকবাজারে ৪৩ ও ধানমণ্ডিতে ৪৬
জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে।
No comments:
Post a Comment