আজ মঙ্গলবার পুলিশ সদর দপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী, ঢাকাসহ সারা দেশে সর্বশেষ ৫ই মে পর্যন্ত ১১৫৩ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন । গত রোববার ও সোমবার আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৮৫৪ ও ৯১৪।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, পুলিশে করোনা আক্রান্ত সন্দেহে ৩১৫ জনকে আইসোলেশনে রয়েছেলের।আক্রান্তদের সংস্পর্শে আসা আরো ১২৫০ জন কর্মকর্তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ পর্যন্ত ৮৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৫ পুলিশ সদস্যের। তাদের মধ্যে চারজন ডিএমপির ও একজন এসবির।
No comments:
Post a Comment