Monday, May 4, 2020

‘আক্রান্ত হলেই হাসপাতালে ভর্তি হতে হবে, এমন নয়’

‘আক্রান্ত হলেই হাসপাতালে ভর্তি হতে হবে, এমন নয়’
সমগ্র বিশ্বই আজ করোনা ভাইরাসে আক্রান্ত। অর্থনীতিসহ মানবিক বিপর্যয় দেখা যাচ্ছে চারিদিকে। অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠলেও মানবিক বিপর্যয় কাটানো কঠিন। সমগ্র বিশ্বে আড়াই লক্ষাধিক মানুষ মারা গেছে। সাড়ে তিন মিলিয়নেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। সুস্থ হয়ে হয়েছে প্রায় ১২ লাখ মানুষ। বাংলাদেশেও করোনা আঘাত হেনেছে। ১০ হাজারের অধিক করোনায় আক্রান্ত হযেছে। এই আঘাত মোকাবিলা করতে বাংলাদেশ পুলিশ শুরু থেকেই মাঠে কাজ করে। জননিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশেরও আক্রান্তের খবর পাওয়া গেছে। 
জানা গেছে, ডেঞ্জার জোন হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জ জেলায় দায়িত্ব পালন করতে গিয়ে দু’জন পুলিশ করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা দু’জনই এখন পুরোপুরি সুস্থ। করোনাভাইরাস মোকাবিলা করে এখন তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্ব পালন করা এএসআই আমিনুল ইসলাম গত মাসে করোনা উপসর্গের মধ্য করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করে থাকে ১৫ এপ্রিল। রিপোর্টে করোনা পজেটিভ রিপোর্ট আসে ১৯ এপ্রিল। এরপর ২১ এপ্রিল বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন থেকে ২৮ এপ্রিল আবার টেস্ট করালে করোনা নেগেটিভ আসে। ফের ১ মে দ্বিতীয়বার টেস্টেও নেগেটিভ আসে। একইভাবে সোনারগাঁও থানার কনস্টেবল পিয়াংকা সাহা। করোনা উপসর্গের মধ্য নমুনা প্রদান করে তারও পজেটিভ রিপোর্ট আসে। রাজারবাগ হাসপাতালে চিতিৎসা হয় তার। তারপর দফায় দফায় ২ বার আবার ১৪ দিন পর টেস্ট করলে নেগেটিভ আসে তার করোনা টেস্ট রিপোর্ট এবং ৪ মে তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পান।
তাদের ভাষ্যমতে, গরম পানির ভাপ আর গার্গল এবং লেবুর শরবত পান, ফল খাওয়া ও ব্যায়াম করা কাজে দিয়েছে। তারা জানিয়েছে- নিয়ম-কানুন মেনে চলায় দ্রুত করোনামুক্ত হতে পেরেছে। আক্রান্ত হলেই হাসপাতালে ভর্তি হতে হবে- এমন নয়। বাসায় থেকেই দৃঢ় মনোবল, সঠিক পরিচর্যা এবং পুষ্টিকর খাবার গ্রহণের মাধ্যমেই করোনাকে জয় করা যায়। বিডি-প্রতিদিন/শফিক

No comments:

Post a Comment