Friday, May 1, 2020

করোনা মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সাফল্যকে অনুসরণের পরামর্শ জাতিসংঘের

করোনা মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার সাফল্যকে অনুসরণের পরামর্শ জাতিসংঘের

করোনা মোকাবেলায় গোটা বিশ্বকে দক্ষিণ কোরিয়াকে অনুসরণের প্রতি আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মহামারী মোকাবেলায় সবাইকে একসাথে কাজ করার পরামর্শ দিয়েছেন তিনি।
করোনা মোকাবেলায় দক্ষিণ কোরিয়ার নেওয়া পদক্ষেপকে গ্রিন ডিল বলছে জাতিসংঘ। করোনা যুদ্ধে সফলতার সাথে জয়ের পথে দক্ষিণ কোরিয়া। গুতেরেস বলছেন, দক্ষিণ কোরিয়ার গৃহীত পদক্ষেপকে সবার অনুসরণ করা উচিত। কোরিয়া সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেন্টেশন দেওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। শনাক্তদের ৪ জন বহিরাগত। তবে শুক্রবারে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৯ জন, এতে করে মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৪ জন। মোট মৃতের সংখ্যা ২৪৮ জন।
মার্চের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিলো প্রায় ৫০০ কিন্তু এ সংখ্যা এপ্রিলের প্রথমে নেমে আসে দৈনিক শ খানেকের কম।  দক্ষিণ কোরিয়ায় প্রথম করোনা ধরা পড়ে জানুয়ারীর ২৬ তারিখ, যুক্তরাষ্ট্রেও একই দিনে করোনা রোগী শনাক্ত হয়। তবে যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বর্তমান অবস্থার মধ্যে বিস্তর ব্যবধান।
 বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অনুমোদিত টেস্টিং পদ্ধতি অনুসরণ করেছে দক্ষিণ কোরিয়া, অপরদিকে যুক্তরাষ্ট্র তাদের নিজস্ব কৌশল অবলম্বন করেছে বলে বলছে ডাব্লিউএইচও।

No comments:

Post a Comment