বাংলাদেশে করোনার উৎপত্তিস্থল নারায়ণগঞ্জ এখন হটস্পট। প্রতিদিনই লাফিয়ে
লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। মরণঘাতি এই
ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের
সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ জনে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২০ জন। এতে
জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭৩ জনে। এছাড়া সুস্থ হয়েছেন
আরও ১০ জন।
সব মিলিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৫৮ জন। মঙ্গলবার সকালে জেলা
স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়। নারায়ণগঞ্জে সর্বোচ্চ আক্রান্ত সিটি
কর্পোরেশন এলাকায় ৬৫৩ জন, সদর উপজেলায় ৩২১, বন্দর উপজেলায় ২৩, আড়াইহাজারে
২৮, সোনারগাঁয়ে ৩৩ ও রূপগঞ্জে ১৫ জন। সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৬
জন, সদরে ১১, বন্দরে ১, রূপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন। জেলায় এই পর্যন্ত
করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৫৮ জন। তার মধ্যে সিটি কর্পোরেশন
এলাকার ৪১ জন, সদর উপজেলার ১২ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ১ জন ও
আড়াইহাজারের ৩ জন। এই পর্যন্ত জেলায় মোট ৩৬৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪৪ জনের। এলাকা ভিত্তিক নমুনা
সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৮৩১, সদর উপজেলায় ১৮৮৫, বন্দরে ২৪২,
আড়াইহাজারে ৩৬৫, সোনারগাঁয়ে ১৯১, রূপগঞ্জে ১৫৭ জনের।
No comments:
Post a Comment