Friday, May 1, 2020

ভারতের সব মেট্রো শহর রেড জোন


দ্বিতীয় দফার লকডাউনের মেযাদ ৩ মে শেষ হতে চললেও ভারতের কোনও মেট্রো শহরে বিধিনিষেধ শিথিল করা হবে না। কলকাতা, দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরুর মতো শহরকে লাল জোনে রাখা হবে। দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের লেখা চিঠিতে তা স্পষ্ট করে দিয়েছেন ভারতের স্বাস্থ্য সচিব প্রীতি সুদান। চিঠিতে ভারতের ১৩০ টি লাল, ২৮৪ টি কমলা ও ৩১৯ টি সবুজ জোন জেলার তালিকা দেওয়া হয়েছে। সেই তালিকার ভিত্তিতে 'কনটেইনমেন্ট জোন' বা সংক্রামক এলাকা এবং 'বাফার জোন' চিহ্নিতকরণের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য সচিব। কনটেইনমেন্ট জোনের বাইরেই থাকবে বাফার জোন। তবে তার সীমানা কতটা হবে তা ঠিক করবে স্থানীয় কর্তৃপক্ষ। বাফার জোনেও কড়া নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

উত্তরপ্রদেশে ১৯টি ও মহারাষ্ট্রে ১৪টি লাল জোনভুক্ত জেলা রয়েছে। তামিলনাডুর ১২ এবং দিল্লির ১১ টি জেলা লাল জোনের আওতাভুক্ত। দিল্লির শহরতলির মধ্যে ফরিদাবাদ, গৌতম বুদ্ধ নগর, মীরাট এবং মহারাষ্ট্রের মুম্বই ও পুনের সব শহরতলির জায়গাকে লাল জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেঙ্গালুরু ও মাইশুরুর গ্রামীণ ও শহরাঞ্চল - উভয়ই লাল জোনের মধ্যে রয়েছে। পশ্চিমবঙ্গের কলকাতা সহ ১০টি জেলাকে লাল জোনের মধ্যে রাখা হয়েছে বলে ভারতের স্বাস্থ্য মন্ত্রকের সর্বশেষ নির্দেশে জানানো হয়েছে। 

No comments:

Post a Comment