Monday, May 4, 2020

নবাবগঞ্জে ত্রাণের দাবিতে অবস্থান

 

বাংলারজমিন ৪ মে ২০২০, সোমবার

ঢাকার নবাবগঞ্জ টু পাড়াগ্রাম ভায়া হেমায়েতপুর ও কদমতলী সড়কে চলাচলরত অটোরিক্সা (সিএনজি) চালকরা উপজেলা প্রশাসন ভবন এলাকায় দাড়িয়ে ত্রাণের দাবিতে অবস্থান করেছে।  বেলা ১২টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গনে তারা অবস্থান করেন।
এসময় উপস্থিত সিএনজি চালকরা বলেন, করোনা ভাইরাসের কারণে সড়কে গণপরিবহন চালানো সরকাররি ভাবে নিষেধ থাকায় তারা সিএনজি চালাতে পারছেন না। এখন তাদের উপার্জন বন্ধ। এমতাবস্থায় পরিবার নিয়ে কষ্টে জীবন যাপন করছে।
মানববন্ধনে সিএনজি চালক সুমন বলেন, উপজেলার প্রায় দেড়শত সিএনজি চালক এখনো কোন সরকারি ও বেসরকারি ত্রাণ পাননি। আমরা গণমাধ্যমকর্মীদের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সকল জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা আমাদের বাঁচান। আমরা অসহায় দরিদ্র সিএনজি চালক। হয়  ত্রাণ দিন, তা না হলে সড়কে গাড়ি চালাতে দিন।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ.এম সালাউদ্দীন মনজু, তাদের বিষয়টি উপজেলার ১৪টি ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। সিএনজি চালকরা তাদের নিজ ইউনিয়নের চেয়ারম্যানদের কাছে জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে।
পরে আমার কাছে আসলে আমি বিষয়টি দেখবো।

No comments:

Post a Comment