আতাউর রহমান
গাজী সারোয়ার হোসেন বাবু
করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে বাসায় থাকার কথা বলা হলেও রাজধানী ঢাকায়
অনেকেরই থাকার জায়গা নেই। এ শহরেই আছে ভাসমান, ছিন্নমূল মানুষ। আছে অসংখ্য
পথশিশু। তাদের কেউ ফুটপাতে ঘুমান, কারও কারও বসবাস যাত্রী ছাউনিতে, কেউ কেউ
আবার লঞ্চ, বাস ও রেলস্টেশনের খোলা জায়গায় থাকেন। এসব মানুষের খাবারের
জোগান দিতে রাত গভীর হলেই বেরিয়ে পড়েন তারা। কেউ ঠেলে নেন ভ্যানগাড়ি। তাতে
সারি সারি সাজানো খাবারের প্যাকেট। কেউ সেই প্যাকেট দিচ্ছেন রাস্তার পাশে
বসে থাকা অসহায় ব্যক্তিকে। কেউ আবার ছিন্নমূল পথশিশুর হাতে পৌঁছে দিচ্ছেন
খাবার। বাদ যাচ্ছেন না মার্কেটের সামনে আর অলিগলির নিরাপত্তায় থাকা
নিরাপত্তাকর্মীও।
এভাবে প্রতি রাতে পুরান ঢাকার বিভিন্ন এলাকার অলিগলিতে লোকজন নিয়ে নিজের টাকায় শত শত মানুষের সেহরির খাবার বিতরণ করছেন গাজী সারোয়ার হোসেন বাবু নামের এক ব্যক্তি। বাবু একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। পুরান ঢাকায় অবস্থিত ন্যাশন্যাল মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য তিনি। এক সময়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতা ছিলেন। বর্তমানে একই ইউনিটে যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
সারোয়ার হোসেন বাবু নিজের বাসার নিচেই দরিদ্র মানুষের সেহরির জন্য খিচুড়ি ও ডিম রান্না করে তা প্যাকেট করে তার লোকজন দিয়ে পুরান ঢাকার সূত্রাপুর, দয়াগঞ্জ, ধোলাইখাল, ধুপখোলা, টিপু সুলতান রোড, নবাবপুর, রায় সাহেববাজার, নয়াবাজার, বাবুবাজার, বংশাল, মালিটোলা, ইসলামপুর, সদরঘাট, বাহাদুরশাহ পার্ক ও শ্যামবাজার এলাকায় বিতরণ করেন।
তিনি বলেন, রাস্তায় অনেক লোক থাকেন যারা টাকার অভাবে সেহরি করতে পারেন না। না খেয়ে রোজা রাখেন। অনেকের কাছে টাকা থাকলেও খাবারের দোকানগুলো বন্ধ থাকায় ভাসমান মানুষ বিপাকে পড়েছেন। এমন অবস্থায় তিনি প্রতিদিন চারশ' মানুষের মাঝে সেহরি পৌঁছে দিচ্ছেন।
বাবু বলছিলেন, তার ব্যবসায়ী বা রাজনৈতিক পরিচয়ের চেয়ে বড় পরিচয় তিনি মানবতার সেবায় কাজ করছেন। অসহায় মানুষের পাশে রয়েছেন। করোনা সংকট শুরু হওয়ার পর এ পর্যন্ত অন্তত সাড়ে তিন হাজার পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন। নিম্ন মধ্যবিত্ত মানুষের কাছ থেকে ফোন আর এসএমএস পেলে পরিচয় গোপন করে তাদের ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন এখনও। এর বাইরে তিনি স্বাস্থ্যকর্মী, চিকিৎসক আর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষাসামগ্রীও (পিপিই) বিতরণ করেছেন।

No comments:
Post a Comment